শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বৈশ্বিক বহু-মেরুত্ব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে চীন-রাশিয়া সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৩ টাইম ভিউ

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর সম্প্রতি রাশিয়া সফর বৈশ্বিক বহু-মেরুত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে মস্কো থেকে শনিবার দেশে ফিরেন প্রেসিডেন্ট সি। সফরকালে তিনি সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

দুই নেতা চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।  সি জোর দিয়ে বলেন, ‘চীন ও রাশিয়া যুগের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করে আন্তর্জাতিক ন্যায়বিচার ও বৈশ্বিক স্থিতিশীলতায় আরও অবদান রাখতে প্রস্তুত।’

চীনা প্রেসিডেন্ট রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন এবং অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও বৈঠক করেন, যাঁরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, ‘চীন-রাশিয়া সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক বৈশ্বিক বহু-মেরুত্ব প্রতিষ্ঠায় একটি মডেল। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক হস্তক্ষেপ ও আধিপত্যবাদী নীতির বিপরীতে বহুমেরুকেন্দ্রীক বিশ্ব গঠনে চীন রাশিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এরআগে সফরের শুরুতে মস্কো পৌঁছানোর পর সি’ কে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং রাশিয়া সফর শেষে তাকে বিদায় জানানো হয় সামরিক সংবর্ধনার মাধ্যমে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর