শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। ৭৪ বছর বয়সী ধনকুবের পিনেরা দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চিলির দক্ষিণাঞ্চলীয় শহর লাগো রানকোর কাছে একটি হ্রদে ৪ জন আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে।

তবে এই দুর্ঘটনায় অন্য তিনজন আরোহী প্রাণে বেঁচে গেছেন। পিনেরা সাধারণত নিজের হেলিকপ্টার নিজেই চালাতেন। তবে দুর্ঘটনার সময় তিনি পাইলটের আসনে ছিলেন কিনা তা জানা যায়নি।

চিলির লাগো রানকো নামক স্থানটি হ্রদের জন্য সুপরিচিত সেখানে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে অবকাশ কাটাতে গিয়েছিলেন পিনেরা। দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থায় একসময় তার মালিকানা ছিল। অন্যান্য ব্যবসার মধ্যে টেলিভিশন ও ফুটবল ক্লাবেও পিনেরার বিনিয়োগ ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর