শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ব্যাংকে রহস্যজনক অসুস্থতা: কর্মকর্তা-কর্মচারীরা অচেতন, ভেতরে ভাঙচুর!

স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮৩ টাইম ভিউ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের একটি শাখায় আজ রোববার দুপুরে ভয়াবহ এক রহস্যজনক ঘটনা ঘটেছে। ব্যাংকটির ছয়জন কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশের প্রাথমিক ধারণা, শাখাটিতে কোনো অপরাধী চক্র চেতনানাশক প্রয়োগ করে ব্যাংক লুটের পরিকল্পনা করে থাকতে পারে।
ঘটনাস্থল কুলিয়ারচরের থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটিতে তিন বছর ধরে কার্যক্রম চলছে। আজ দুপুর ১টার দিকে কয়েকজন গ্রাহক এসে দেখেন, ব্যাংকের মূল ফটকের সামনে একজন কর্মকর্তা অচেতন অবস্থায় পড়ে আছেন। ভেতরেও অন্যরা ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছেন এবং বমি করছেন। এ দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখতে পান, ক্যাশ কাউন্টারের কাচ ভাঙা, যা সম্ভাব্য লুটপাটের আলামত বলে সন্দেহ করা হচ্ছে।

শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদনান আক্তার জানান, ব্যবস্থাপক প্রথমে অচেতন ছিলেন এবং হাসপাতালে এনে দুজনেই বমি করেছেন। প্রাথমিকভাবে এটি চেতনানাশক জাতীয় কোনো ওষুধ প্রয়োগের ঘটনা হতে পারে বলে চিকিৎসকদের ধারণা।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তার ত্রুটি এবং পরিকল্পিত অপরাধের জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর