শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ব্রাজিলে বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডে জেনেইরোতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল পরিষেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। চলতি সপ্তাহান্তে সেখানে ভারীর কারণে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ-পালা ভেঙে পড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

রিও ডে জেনেইরো শহরের মেয়র পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে এমন পরিস্থিতিতে ফেডারেল সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

দুর্যোগের সময় একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা। তবে এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সে সময় ২১ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর