শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল। সাগরে নেমে হতাশ জেলেরা। কিছু ছোট ইলিশ ধরা পড়লেও, নেই বড় ইলিশের দেখা। যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। দাম বেশ চড়া। দুই কারণে এ সংকট- বলছেন জেলে ও আড়তদাররা।

অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকলেও, এ বছর ফিশারি ঘাটের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাকডাক। সামান্য পরিমাণ মাছ আসলেও তা আকারে ছোট। দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে ১০০-১৫০ টাকা বেশি।

বিক্রেতাদের দাবি, বৈরি আবহাওয়া এবং ভারতীয় ফিশিং বোটের দাপটে মাছ ধরা পড়ছে কম। ফলে মাছের সংকট, দামও চড়া।

ভারত ও মিয়ানমারের সাথে সমন্বয় না করে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলে দাবি আড়তদার সমিতির নেতাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর