শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

ফরিদপুরের ভাঙ্গায় খন্দকার মামুনুর রহমান (৪৫) ও মোহাম্মদ গুপি শেখ (৪৯) নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।সোমবার(১৬ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদরের খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজন নিহত হন। এ সময় ঘাতক পরিবহনটি পালিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর