শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়

ভারতের কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার মেপ্পেদি গ্রামের যে এলাকায় ভূমিধস ঘটেছে, সেখান থেকে এ পর্যন্ত মোট ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭০ জনেরও বেশি মানুষকে।

কেরালা রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। মেপ্পেদির যে এলাকায় শালিয়ার নদী। একটানা ভারী বর্ষণের কারণে নদীর পানি ও স্রোত— উভয়ই বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যে এলাকায় ভূমিধস হয়েছে, সেখানকার বেশ কিছু মানুষ সেই নদীতে ভেসে গেছে। রাজ্য সরকারের বনমন্ত্রী এ কে শশীন্দ্রন রয়টার্সকে বলেন, “এখানকার পরিস্থিতি বেশ গুরুতর। দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীদের সহযোগিতা করতে সরকারের সব বাহিনী এগিয়ে এসেছে।”

এদিকে ভারী বর্ষণ ও পানির স্রোতে শালিয়ার নদীর সেতু ধ্বসে যাওযায় শুরুর দিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে উদ্ধার তৎপরতা। পরে সেনাবাহিনীর সদস্যরা অস্থায়ী দড়ির সেতু তৈরি করার পর তৎপরতায় গতি আসে।

মেপ্পেদি গ্রামের পাহাড়ি এলাকার বিশাল জায়গাজুড়ে ঘটেছে এই ভূমিধস। গ্রামের নিকটবর্তী শহর চুরালমালাও এই ভূমিধসে প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন শশীন্দ্রন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এত বড় দুর্ঘটনায় মেপ্পেদিতে শোক নেমে এসেছে বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল এশিয়ানেট টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

কেরালার এই অঞ্চলটি চা এবং এলাচ উৎপাদনের জন্য বিখ্যাত। রশিদ পাড়িক্কালপারামবান নামের এক স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী বর্ষণের পাশাপাশি মোট তিন দফা ভূমিধস ঘটেছে ওই এলাকায়। ওই সময়ই ভেঙে পড়ে শালিয়ার নদীর সেতুটি।

“গ্রামের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চা ও এলাচ বাগানে কাজ করার জন্য বাইরের বিভিন্ন এলাকা থেকে অনেক পরিজায়ী শ্রমিক মেপ্পেদিতে আসেন। শালিয়ার নদীর তীরে তাঁবু গেড়ে থাকেন তারা। গতকালের ভূমিধস ও বৃষ্টিতে তাদের অনেকেই নদীতে ভেসে গেছেন,” রয়টার্সকে বলেন রশিদ। সূত্র : রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর