শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতের সঙ্গে উত্তেজনার পর প্রতিরক্ষা ব্যয় ২০ শতাংশ বাড়ালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬১ টাইম ভিউ

ভারতের সঙ্গে তীব্র সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা খাতে বড়সড় বরাদ্দ বাড়াল পাকিস্তান। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিরক্ষা ব্যয় দাঁড়িয়েছে প্রায় আড়াই লাখ কোটি রুপি (প্রায় ৯০০ কোটি ডলার)। যদিও সামগ্রিক বাজেট ৭ শতাংশ কমেছে, কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে সামরিক খাতকে।

পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, বাড়তি বাজেট খরচ হবে সেনা, নৌ ও বিমানবাহিনীর পরিচালনা, অস্ত্র-সরঞ্জাম ও লজিস্টিকসে।এর আগে ভারতও প্রতিরক্ষা বাজেট ১০ শতাংশ বাড়িয়ে প্রায় ৮ হাজার কোটি ডলার নির্ধারণ করে। কাশ্মীরে সাম্প্রতিক হামলা ও চারদিনের পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দুই দেশের সম্পর্ক, যেখানে ড্রোন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়।

এ সংঘাতে প্রথমবার চীনা জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। ভারতের দাবি, পাকিস্তানের আটটি বিমানঘাঁটি ধ্বংস করে তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদে লিপ্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সন্ত্রাস ছড়ালে জবাব আসবে পাকিস্তানের মাটিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর