শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যা করা হয়েছে দাবি পাকিস্তানের মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২২ টাইম ভিউ

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের ৪০ থেকে ৫০ সেনাকে হত্যা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এমনটি দাবি করেছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত। রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।

এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো ইসরায়েলে তৈরি। সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। সূত্র: ডন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর