শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতে নামাজ পড়াকে কেন্দ্র করে হোস্টেলে শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট হোস্টেলের ভেতরে নামাজ পড়াকে কেন্দ্র করে বিদেশি শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে গুজরাট বিশ্ববিদ্যালয় হোস্টেলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আফগানিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকান দেশগুলোর পাঁচজন শিক্ষার্থী আহত হন। অভিযোগ রয়েছে, হোস্টেলের ভেতরে নামাজ পড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

প্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাঙ্ঘাবি শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন দ্রুত দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত করা হয়।

শিক্ষার্থীরার জানান, আহমেদাবাদের ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কোনো মসজিদ নেই। তাই তারা হোস্টেলের ভেতরই তারাবির নামাজ আদায় করতে থাকেন। এমন সময় লাঠি ও ছুরি হাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তাদের রুমেও ভাঙচুর চালানো হয়।
তারা বলেন, নিরাপত্তাকর্মীরা চেষ্টা করেও তাদের থামাতে পারেনি।

আফগানিস্তানের এক শিক্ষার্থী জানান, দুর্বৃত্তরা স্লোগান দিয়ে হামলা চালায়। তাদের চিৎকার করে জিজ্ঞাসা করে হোস্টেলে তাদের নামাজ পড়ার অনুমতি কে দিয়েছে। ল্যাপটপ ও ফোনও ভেঙে ফেলেন তারা।

আহতদের একজন আফগানিস্তানের একজন তুর্কেমেনিস্তান, একজন শ্রীলঙ্কান ও দুজন আফ্রিকান দেশের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর