শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেনাপোলে আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০২ টাইম ভিউ

ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই সত্যজিৎ পান্ডে (২৩) আটক হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে । সোমবার সকাল ৯ টার দিকে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে আটক করে। সুস্মিতা ও তার ভাই মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহীম হোসেন জানান সুস্মিতা পান্ডে ( পাসপোর্ট নং এ ০৮০৯৩৬১৬)ও তার ভাই সত্যজিৎ পান্ডে (পাসপোর্ট নং এ ০৮০৮৩৪৮৩) সকাল ৯ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে আসে। ইমিগ্রেশন প্রবেশদ্বারে তাদের পাসপোর্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যাচাই বাছাই কালে তাদের নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলা পাওয়া যায়। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারন ছাত্র ছাত্রী নির্যাতন হওয়ায় ঢাকা নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সুস্মিতার ভাই সত্যজিৎ বলেন তার বিরুদ্ধে কোন মামলা নেই। তাকে অনর্থক আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক এর দায়িত্বে থাকার সময় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাই এর নামে মামলা হয়। সেই মামলায় তাদের আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা যাচাই বাছাই চলছে। আগামিকাল তাদের যশোর আদালতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর