শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

ভারতের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের কাচোয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, একটি ট্রাক্টর-ট্রেলার ১৩ জন শ্রমিক নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল। তখন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন কুমার সিং জানিয়েছেন, রাত ১টার দিকে তাদের কাছে খবর আসে কাচোয়া সীমান্তে জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরে থাকা ১৩ জনের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। আর আহতদের বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক্টরে থাকা ১৩ শ্রমিক ভাদোহি জেলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। অভিনন্দন কুমার সিং আরও জানান, এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে নিয়োজিত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর