শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে তিন শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের আকাশসীমা সাময়িক বন্ধসহ ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ। বুধবার (৭ মে) নিজেদের ওয়েবসাইটে এমিরেটস জানিয়েছে, বুধবার দুবাই থেকে শিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারে যাত্রাবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তবে করাচিগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে।আরব আমিরাত এয়ারওয়েজ সংস্থা ইতিহাদ জানিয়েছে, বুধবার করাচি, লাহোর ও ইসলামাবাদের ফ্লাইট বাতিল করেছে এবং কিছু ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে সময় বাড়তে পারে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তারা সাময়িকভাবে দেশটির সব ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি জানায়, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর