শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬১ টাইম ভিউ

নোয়াখালীর ভাসানচরের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৩৫ জনকে আটক করেছে র‌্যাব-৭। চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাদের আটক করা হয়।এ বিষয়ে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু মানুষ অবৈধভাবে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানার খেজুর তলা বেড়ীবাঁধ এলাকায় অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে আজ শনিবার আনুমানিক বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযানে যায়। এরপর পতেঙ্গা থানার সৈকতের কাছে খেজুরতলা বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চট্টগ্রাম মহানগরীসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোয়াখালী জেলার ভাসানচর এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে এসে পতেঙ্গা সৈকত এলাকায় অবস্থান করছিল তারা।

আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রামের পতেঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর