শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

ভূমধ্যসাগর উপকূলে হামলা চালিয়েছে ইসরায়েল: সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

লেবাননের সীমান্ত অঞ্চল সংলগ্ন সিরিয়ার উপকূলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর সাবেক দেহরক্ষীসহ অন্তত দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সিরিয়ার বন্দর নগরী বানিয়াসে এ হামলা চালানো হয়। ফরাসি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বানিয়াস নগরীর উপকণ্ঠে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি মিত্র হামাসের সাথে গত অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিনই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের শুরু থেকেই লেবানন এবং প্রতিবেশী সিরিয়ায় হামাসের মিত্রদের লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলও।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ঘনিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছে, হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর একজন সাবেক দেহরক্ষী নিহত হয়েছেন। তার ডাকনাম কারনাবাশ বলে জানিয়েছেন তিনি। হিজবুল্লাহর এক বিবৃতিতেও একই ডাকনামের একজন যোদ্ধার প্রাণহানির তথ্য জানানো হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর যোদ্ধা ও সিরীয় সেনাবাহিনী। এএফপির পরিসংখ্যান বলেছে, গাজায় যুদ্ধ ছড়িয়ে পড়ার থেকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় ৩৮ হাজার ১৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮৭ হাজার ৯০৭ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর