শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে বাবার ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মৃতের সংখ্যা বাড়ল। পূর্ব বর্ধমানের মেমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলের।

এতে রিমালের প্রভাবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে মেমারি থানার কলানবগ্রামের কোঙারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় ফড়ে সিং (৬৪) ও তার ছেলে তরুণ সিংয়ের (৩০)।

মৃত ফড়ের ভাইয়ের ছেলে বাপন সিং বলেন, ‘রিমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে প্রথমে ফড়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন।’

দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তবে রাস্তাতেই তাদের মৃত্যু হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাবা ও ছেলে—দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী সৈকত মালিক বলেন, ‘ঝড়ের তাণ্ডবে বাড়ির বিদ্যুৎবাহী তারের ওপর কলাগাছ ভেঙে পড়েছিল। সেই কলাগাছ কাটতে গিয়েই এত বড় দুর্ঘটনা ঘটেছে।’
গণমাধ্যমটি জানিয়েছে, নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বাবা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
এদিকে এই পশ্চিমবঙ্গ রাজ্যে রিমালের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হলো চার। রবিবার রাতে ঝড় চলাকালীন কলকাতার এন্টালিতে বাড়ির কার্নিস ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও সোমবার সকালে মৌসুনি দ্বীপে এক বৃদ্ধার মাথায় গাছ ভেঙে পড়ে। ঘরে বসেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর