শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভৈরবে অটোরিকশাচালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

ভৈরবে অটোরিকশাচালক হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- লিটন, রব্বানী, জুয়েল ও কাজল। রায় ঘোষণা সময় প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকা থেকে সোহেল ওরফে বদর খন্দকারের অটোরিকশা ভাড়া করেন আসামিরা। এ দিন রাত ৯টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ সড়কের কালিকাপ্রাসাদ এলাকায় অটোরিকশাচালক সোহেলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।পরদিন সকালে কালিকাপ্রসাদ এলাকা থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা করেন। পরে ২০২১ সালের ২২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক জামিল হোসেন জিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর