সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

ভ্যাটমুক্ত চলাচল করবে মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের এক বিশেষ আদেশে এই কর অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মে) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের বিশেষ আদেশে বলা হয়, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন হিসেবে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মানুষের কর্মঘণ্টা সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।

আদেশে আরও বলা আছে, প্রাথমিক পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে আরও জনপ্রিয় করার জন্য যাতায়াত খরচ কমানো দরকার। সেই লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিল জাতীয় রাজস্ব বোর্ড।

উল্লেখ্য, এই আদেশ ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে কার্যকর হয়েছে বলেও বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর