পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ায় সংসদীয় নির্বাচনের এক বিরোধী প্রার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটিতে আগামী ২৮ জুন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ব্যক্তি ডেমোক্রেটিক পার্টির (ডিপি) সদস্য ও মঙ্গোলিয়ার মধ্যাঞ্চলীয় সান্ট সামের গভর্নর ছিলেন।
তবে তার পরিচয়ের বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শনিবার তাকে হত্যা করা হয়েছে। হামলাস্থলের আশপাশের পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমে নিহত ব্যক্তির নাম বি. বায়ানমুনখ এবং দলের বিবৃতিতে তাকে ‘বিবি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডিপি বলেছে, এটি দুঃখজনক যে ‘গণতন্ত্রের একজন তারকা…অন্যদের হাতে তার জীবন হারিয়েছেন’। পাশাপাশি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির আদ্যক্ষর এমপিপি উল্লেখ করে দলীয় বিবৃতিতে বলা হয়, ‘রাত ১০টা নাগাদ…সংসদীয় নির্বাচনের প্রথম দফার এমপিপির পাঁচ সদস্যের বৈঠকের সময় বি অন্যদের হাতে নিহত হন।’
এএফপির তথ্য অনুসারে, ফ্রান্সের তিন গুণ আয়তনের দেশ মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র ৩৫ লাখ। তবে চীন ও রাশিয়ার মাঝে অবস্থিত গণতান্ত্রিক দেশটিতে নির্বাচনী প্রচারণার সময় সহিংসতা বিরল।
শুধু তা-ই নয়, সেখানে রাজনৈতিক অবস্থানের সব কিছু গণমাধ্যমে উপস্থাপন করা হয় এবং দ্বন্দ্বমূলক বিতর্ক সাধারণ বিষয়।
কিন্তু সমালোচকরা বলছেন, দেশটি আইনের শাসনের ক্ষয়িষ্ণু অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে এবং একটি সরকার দুর্নীতির নিয়ে তাদের রেকর্ডের সমালোচনা রোধ করতে চাইছে। ডিপির বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের প্রবল চাপ ও গুপ্তচরবৃত্তির মতো সম্ভাব্য সব চাপের মধ্যেই এই নির্বাচন চলছে।’