শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

মদের পার্টিতে বন্ধুর বউকে নিয়ে কুমন্তব্য, কুপিয়ে হত্যা

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

কলকাতার চেতলার সিআইটি হাউজিং স্কিমে থাকেন চন্দন মণ্ডল ভুট্টো এবং রূপচাঁদ পাইক দুই বন্ধু। স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুট্টোর বাসায় মদ পানের পার্টি। তিনি আমন্ত্রণ করেন বন্ধু রূপচাঁদ পাইক-কে। মদের আসর এক সময়ে পরিণত হয় ভয়াবহ ঘটনায়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মদপানের সময় ভুট্টো’র বউকে নিয়ে কুমন্তব্য করেন রূপচাঁদ। এরপর রাগে প্রতিশোধ নিতে বন্ধুকে কুপিয়ে খুন করেন ভুট্টো। এ ঘটনার পর গ্রেফতার করা হয়েছে ভুট্টোকে।

রূপচাঁদ পাইক-কে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। এরপর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ও চেতলা পুলিশ সূত্রে জানা যায়, আরজি কর হাসপাতালের ঘটনা ও সামগ্রিক বিষয়ে আলোচনা করছিলেন দুজন। উভয়ের-ই স্টল রয়েছে জজ কোর্ট রোডে দোকান রয়েছে। কাজ শেষ করে, আড্ডা দিচ্ছিলেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর