শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

ময়মনসিংহের ভালুকায় পুলিশের হাতে ভুয়া পুলিশ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৯২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় চক্রের সক্রিয় সদস্য পুলিশের ভূয়া এসআই নজরুল ইসলাম (৪১) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) বিকালে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তার কাছে থাকা একটি ওয়াকি টকি ও মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম। তার বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়।

পুলিশ জানায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ বাজার এলাকায় নজরুল ইসলাম নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে আজিজ ব্যাটারি হাউজে বলে থানায় জব্দ কৃত ব্যাটারি আছে। সে ব্যাটারি গুলো বিক্রি করার কথা বলে প্রতারণা করছিল। এ সময় স্থানীয়রা সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল নামে এক প্রতারক চক্রকে গ্রেফতার করে। সেখান থেকে তাকে থানয় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, প্রতারক চক্রের সক্রিয় সদস্য পুলিশের ভূয়া এসআই (নিঃ) পরিচয় দানকারি আসামি নজরুল ইসলাম। সে মানুষের সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারণা করে থাকে। প্রতারণা কালে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা ওয়াকি টকি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রতারণার নামে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর