শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ময়মনসিংহে দখলমুক্ত পুকুরের ২৫ শতক জায়গা, খুশি এলাকাবাসী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

ময়মনসিংহ নগরীর আমলাপাড়া আবাসিক এলাকার শেরপুকুরটি দখলমুক্ত করা হয়েছে। ২৫ শতকের পুকুরটি ভরাট করে দখলে রাখা হয়েছিল। দীর্ঘদিন পর উদ্ধার হওয়া জায়গাটি পুরনো রূপে দেখতে চান স্থানীয়রা। প্রশাসনও আশ্বাস দিয়েছে।

এদিকে দেখে বুঝার উপায় নেই তিন দশক আগেও এখানে বিশাল পুকুর ছিল। স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ২০ কোটি টাকা।

জমিটি পুকুর শ্রেণির হিসেবে কাগজপত্রে উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে মাটি ভরাট করে স্থাপনা গড়ে মেস হিসেবে ভাড়া দিয়ে রাখা হয়েছিল। দীর্ঘদিন পর বুধবার (৩ জুলাই) অভিযান চালিয়ে দখল হওয়া পুকুরের জায়গাটি উদ্ধার করে প্রশাসন। এতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
প্রশাসন বলছে, পুকুরের জমিটি আগে অর্পিত সম্পত্তি থাকলেও এখন এক নম্বর খাস খতিয়ানভুক্ত হয়েছে। বর্তমানে জমিটির মালিক জেলা প্রশাসন। জায়গাটিকে আগের রূপে ফিরিয়ে আনতেই কাজ করা হবে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ২৫ শতক জায়গার ওপর থাকা শেরপুকুর ১৯৮৪ সালে মাছ চাষের জন্য ব্যক্তি খাতে লিজ দেয়া হয়েছিল। কিন্তু সেখানে আর মাছ চাষ করা হয়নি। বরং সেখানে ময়লা-আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হয়। সবশেষ জমিটি রেজাউল করিম নামে এক ব্যবসায়ীর কাছে লিজ ছিল। ২০১২ সালে সে লিজটিও বাতিল করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর