শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মসজিদে নববীতে ৫০ বছর ধরে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ
মসজিদে নববীতে ৫০ বছর ধরে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল

মসজিদে নববীতে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে কুরআন ও ১০ কিরাআত শিক্ষা দেওয়া প্রখ্যাত শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন।

ইসলামী জ্ঞানচর্চায় নিবেদিত এই শিক্ষক এমন এক সময়ে মসজিদে নববীতে পাঠদান শুরু করেছিলেন, যখন মসজিদের মেঝেতে কার্পেট ছিল না; কাঁকর বিছানো প্রাঙ্গণেই তিনি ছাত্রদের কুরআন শিক্ষা দিতেন। আধুনিক সম্প্রসারণ ও সুযোগ-সুবিধার অনেক আগেই তিনি সেখানে নিয়মিত দারস পরিচালনা করতেন।

তার নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল কিংবদন্তিতুল্য। সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, জীবনের দীর্ঘ এই সময়ে তিনি একটি দারসও বাদ দেননি। তবে এই দীর্ঘ সময়ে তার বোনের ইন্তেকালের দিনটি ছিল ব্যতিক্রম। বোনের ইন্তেকালের পর জানাজা ও দাফন সম্পন্ন করেই তিনি আবার ফিরে আসেন ছাত্রদের কাছে, আগের মতোই পাঠ চালিয়ে যান। এ ঘটনা তার জীবনের সাধনা ও কোরআনের প্রতি ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে মদিনায় বহুল আলোচিত।

শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির কাছে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের অনেকেই পরবর্তীকালে কুরআনের শিক্ষক, ক্বারি ও দ্বীনি দাওয়াতের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার শিক্ষা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং কয়েক প্রজন্ম ধরে তা বিস্তৃত হয়েছে।

তাকে মদিনার ঐতিহাসিক জান্নাত আল-বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর