শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৬ টাইম ভিউ

রাশিয়ার সহায়তায় মহাকাশে নাহিদ-২ নামক টেলিযোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে ইরান। শুক্রবার সয়ুজ-২.১বি রকেট ব্যবহার করে ভোস্তোচনি কসমোড্রোম থেকে স্যাটেলাইটটি উক্ষেপণ করা হয়েছে। একইসঙ্গে মোট ২০টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। মস্কো সময় সকাল ৮টা ৫৪ মিনিটে (তেহরান সময় সকাল ৯টা ২৪ মিনিটে) সয়ুজ-২.১বি রকেট ফ্রেগাট আপার স্টেজসহ উৎক্ষেপণ করা হয়।

এই মিশনে ইরানের নাহিদ-২ সহ আরও ১৯টি স্যাটেলাইট ছিল। নাহিদ-২ স্যাটেলাইটটি ইরানিয়ান স্পেস এজেন্সির তৈরি একটি টেলিযোগাযোগ উপগ্রহ, যা ইরানের মহাকাশ যোগাযোগ সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে বানানো।

এছাড়াও, ১৮টি ছোট স্যাটেলাইট পাঠানো হয়েছে, যার মধ্যে ১৭টি রাশিয়ান। এই ছোট স্যাটেলাইটগুলোর মধ্যে নয়টির কাজ হচ্ছে পৃথিবীর ছবি তোলা, সমুদ্র ও আকাশপথে চলাচল পর্যবেক্ষণ করা এবং মহাকাশের কাছাকাছি অঞ্চলে গবেষণা চালানো। কিছু স্যাটেলাইট শিক্ষামূলক ও পরীক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হবে, যেমন লো-আর্থ অরবিটে স্যাটেলাইট যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর