শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

মাদকের তথ্য ফাঁস করায় যুবককে উলঙ্গ করে নির্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামে মাদকের কারবারকে কেন্দ্র করে সুমন মিয়া নামে এক যুবককে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার লিমন মিয়া ও মিলন মিয়া নামে দুই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলেও তিন দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতনের ওই ভিডিয়ো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রাপ্ত অভিযোগ ও ভিডিয়োতে দেখা যায়, ওই এলাকার লুৎফর রহমানের পুত্র সুমন মিয়া একই এলাকার জমসের আলীর পুত্র মিলন মিয়া ও এন্তাজ আলীর পুত্র লিমন মিয়ার সাথে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করত। বেশকিছু ধরে এ ব্যবসা নিয়ে সুমন মিয়ার সাথে মিলন মিয়া ও লিমন মিয়া বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ২৫ জুলাই রাতে সুমন মিয়াকে আটক করে নির্যাতন করেন লিমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন।

নির্যাতনের এক পর্যায়ে তারা সুমন মিয়াকে তারা উলঙ্গ করে নির্যাতন করা হয়। এ সময় সুমনের পুরুষাঙ্গে রশি বেঁধেও নির্যাতন করেন তারা। সেই নির্যাতনের ভিডিয়ো ধারণ করেন তারাই। নির্যাতনের ভিডিয়ো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

এ ঘটনায় গত ২৮ জুলাই বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন সুমন মিয়া। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সুমন মিয়া জানান, তিনি এক সময় লিমন ও মিলনের মাদক ব্যবসার ভারী হিসেবে কাজ করত। এখন তাদের সাথে মাদক ব্যবসা না করায় তাকে নির্যাতন করা হয়েছে। তবে ওই ঘটনার সাথে জড়িত লিমন মিয়া ও মিলন মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর