সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

মাদরাসায় বলাৎকারের ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ টাইম ভিউ
মাদরাসায় বলাৎকারের ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী
ছবি-সংগৃহীত

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন মন্ত্রী। এতে সারাদেশ থেকে আসা প্রায় ৩০০ ইমাম ও খতিব অংশ নেন।

অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে অধিবেশনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসেরসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে- কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে।

এ সময় বেতন ভাতা বৃদ্ধির দাবিসহ, নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর