শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম বর্তমানে জেলা এনসিপির কার্যকরী সদস্য। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ভিডিওতে তাকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। প্রথমে রহিম দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। তবে গণমাধ্যমকর্মীরা যাচাই করে দেখেন, ওই নারী তার স্ত্রী নন। পরে রহিম নিজেও বিষয়টি স্বীকার করে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। ভিডিওতে থাকা নারীর পরিচয় নিশ্চিত হওয়ায় রহিমের বক্তব্যের অসঙ্গতি স্পষ্ট হয়ে ওঠে। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি আসলে রহিমের স্ত্রী নন। ঘটনা প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। অনেকেই এমন আচরণের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “আমরা এ ঘটনায় বিচলিত। ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশ হওয়া যেমন হতাশাজনক, তেমনি দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসামাজিক কার্যকলাপও প্রত্যাশিত নয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর