শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মাদারীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী সওজ গ্রামে সম্প্রতি একটি জমি ক্রয় করে। ওই জমির পাশের জমির মালিক মজিবর মুন্সী, এনামুল মুন্সী ও মোসলেম মুন্সী গংদের সঙ্গে বিরোধ চলে আসছে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে পেটের ভুঁড়ি বের করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা মহসিন আকনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনও থানায় এই বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর