শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২০ টাইম ভিউ

তদবির বা ঘুষ ছাড়াই শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন মাদারীপুরের ১৬ তরুণ-তরুণী।মৌখিক পরীক্ষা শেষে বুধবার সন্ধ্যায় নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। তিনি বলেন, “যোগ্যতার ভিত্তিতে আপনারা নির্বাচিত হয়েছেন। সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনারা বাংলাদেশ পুলিশের মর্যাদা রক্ষা করবেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হবেন।”মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন ১৪৫ জন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৫ জন। যাচাই-বাছাই শেষে ১৯ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে ১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে এবং তিনজন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৫ জন সাধারণ কোটায় ও একজন নারী মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হন। তাদের অধিকাংশই দিনমজুর, অটোচালক ও খেটে খাওয়া পরিবারের সন্তান। নিয়োগ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

পুলিশ সুপার জানান, এই নিয়োগে কোনো ধরনের অর্থ লেনদেন, তদবির কিংবা অনিয়ম হয়নি। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেনসহ মাদারীপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশে এই স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মাঝে আশার বার্তা জাগিয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর