শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাধবপুরে পদত্যাগে বাধ্য করায় স্ট্রোক করেন প্রধান শিক্ষক

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় মানসিক চাপে শিক্ষকের স্ট্রোক করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ওই শিক্ষকের নাম সানোয়ার মো. রেজাউল করিম। এছাড়া ওই শিক্ষককে হেনস্তা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক শিক্ষকের অফিস রুমে প্রবেশ করে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শাসাচ্ছেন। লিখে আনা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রতিষ্ঠানটির কয়েকজন সাবেক শিক্ষার্থী ও এলাকার ৮-১০ যুবকের একটি দল তাদের লিখে আনা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলে। তখন তারা শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের বিষয়ে তার জড়িত থাকার বিষয়ে উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন শিক্ষক বাংলার দূত কে জানান, ওই শিক্ষকের কোনো অনিয়মের অভিযোগ থাকলে সেটি যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর নিজের হাতে আইন তুলে কতিপয় যুবকের প্রধান শিক্ষকের সাথে এমন আচরণ উচিত হয়নি। এখন যদি ওই শিক্ষকের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে দায় নিবে কে।

প্রতিষ্ঠানটির কর্মচারী আবুল কাশেম  দৈনিক বাংলার দূতকে জানান, সন্ধ্যা পর্যন্ত প্রধান শিক্ষক স্যারের জ্ঞান ফেরিনি। তার পরিবারের লোকজন খুব হতাশার মধ্যে রয়েছে। তিনি এ ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে মাধবপুরের ইউএনও মো. জাহিদ বিন কাসেম দৈনিক বাংলার দূতকে জানান, বিষয়টি আমরা শুনেছি। খোঁজখবর রাখছি। ওই প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর