শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মুন্সিগঞ্জে মতবিনিময় করছেন সারজিস, চট্টগ্রামে হাসনাত

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে।

সারজিস আলমসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গেছে মুন্সিগঞ্জে। সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন তারা। পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে।

সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বিকেল ৩ টায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভা করবেন।

অন্যদিকে, চট্টগ্রাম সফরে গেছেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবেন নগরীর লালদিঘীতে। সেখানে করবেন মতবিনিময় সভা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর