শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

মুম্বাইয়ে প্রবল ঝড়ে বিলবোর্ড পড়ে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

মুম্বাইয়ে প্রবল ঝড়ে বিশাল বিলবোর্ড পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে এবং আহত বেড়ে দাঁড়িছে ৭০ জনে। ওই বিলবোর্ডের নিচে অনেকেই চাপা পড়েছিল বলে পুলিশ এর আগে জানিয়েছিল। ৬৭ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ হঠাৎই আকাশ কালো করে জোরালো ঝড় ওঠে মুম্বাইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়ে অনেকেই।

ঘটনাস্থলের যেসব ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যায়, বিলবোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রল পাম্পের ওপর। এতে দুমড়ে গিয়ে নিচে নেমে আসে পেট্রল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও।
বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

আয়তনের হিসাব করে পুলিশ তখনই জানিয়েছিল, বিলবোর্ডের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সরানো যায় ধ্বংসস্তূপ। তবে ততক্ষণে ওই ঘটনায় মৃত্যু হয় তিনজনের, এরপর তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। উদ্ধার করা হয় ৬৭ জনকে।

তাদের অধিকাংশই আহত এবং অনেকেই ভর্তি রয়েছে হাসপাতালে। গণমাধ্যমটি জানিয়েছে, এ ঘটনায় মহারাষ্ট্র রাজ্যের সরকার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
এদিকে এই ঝড় ওঠার কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছিল। প্রতিবেদন অনুসারে, আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর ও থানের বাসিন্দাদের। তার পরই কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়। ধুলোয় গোটা শহর ধূসর রূপ নেয়। একটা সময় দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে। ফলে থমকে যায় শহরের সব যান চলাচল। ঝড়ে মুম্বাই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। থমকে যায় রেল ও মেট্রো পরিষেবা।

মুম্বাই বিমানবন্দরের বিবৃতির উদ্ধৃতি দিয়ে এনডিটিভি বলেছে, এমন আবহাওয়ায় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কম দৃশ্যমানতা ও দমকা বাতাসের কারণে প্রায় ৬৬ মিনিটের জন্য অস্থায়ীভাবে ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছিল। স্থানীয় সময় ৫টা ৩ মিনিটে কার্যক্রম আবার শুরু হয়। এই সময়ের মধ্যে বিমানবন্দরটি ১৫টি ফ্লাইট ডাইভারশন করেছে। ভারতের আবহাওয়া বিভাগ মুম্বাই থানে, পালঘর ও মুম্বাইয়ের জন্য বজ্রপাতসহ একটি বজ্রঝড় ও মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে বলেও এনডিটিভি উল্লেখ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর