শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত ৩

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাধিকা নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ আরও দুইজন আহত হয়েছেন।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিল। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তারা গুরতর আহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন। বাকি আহত ৩ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণহাতা এলাকাবাসী অটো রিকশাচালককে আটক করেছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর