শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

যশোরে বিদেশী পিস্তল, গুলি ও বার্মিজ চাকু সহ গ্রেফতার ০১

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

গত ১৬ জুলাই ২০২৪ খ্রিঃ মঙ্গলবার রাত ১১.০০ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান (পিপিএম), এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

 

সে সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি আদর্শপাড়ার শাহ আলম এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে মোঃ ফয়সাল আহম্মদ (২২) কে গ্রেফতার করেন। সে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকার গোপালপুর গ্রামের মোঃ রেজাউল ইসলাম এর ছেলে।

 

সে একই থানার শেখ হাটি আদর্শপাড়া রফিকের বাড়ির ভাড়াটিয়া। গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল ইসলাম এর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি বার্মিজ চাকু উদ্ধার করেন। এই সংক্রান্তে এসআই(নিঃ)/বিপ্লব সরকার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর