শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যানজট নিরসনের আইডিয়া দেয়ার জন্য বৃত্তি দিচ্ছে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৩ টাইম ভিউ

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আমিরাত (রাজ্য) দুবাই বর্তমানে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে একটি। সেই দুবাইয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক-মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক অভিনব প্রস্তাব দিয়েছে দুবাইয়ের রাজ্য সরকার।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া হাজির করতে পারবেন, তাদেরকে ৫০ হাজার দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৮৩ হাজার ৭২৯ টাকা) বৃত্তি দেওয়া হবে।

দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তির দিচ্ছে। এই বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

বৃত্তির জন্য নির্বাচিতরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এসবের যাবতীয় ব্যয় নির্বাহ করবে দুবাইয়ের সরকার। বৃত্তির জন্য আবেদনের শেষ দিন ৩১ মার্চ।

সূত্র : জিও টিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর