শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) ভোটগ্রহণ শুরু হয়; চলবে রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত। খবর দ্য গার্ডিয়ানের।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের ভোটারদের সরাসরি ভোট দেয়ার আগে ফটো আইডি প্রদর্শন করতে হবে। উত্তর আয়ারল্যান্ড ২০০২ সালে ভোটার আইডি চালু করে।

 

এ  নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কিয়ার স্টার্মারের দল লেবার পার্টি।
 
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণায় নড়েচড়ে বসে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল লেবার পার্টি। এতে কিছুটা বিপাকে পড়ে যায় ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা শাসক দল কনজারভেটিভ পার্টি। এরই মধ্যে নির্বাচনে কার জনপ্রিয়তা বেশি — তা নিয়ে জরিপ চালায় বিভিন্ন গণমাধ্যম। এসব জরিপের ফলাফলে উঠে আসা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ভরাডুবি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দলের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর