রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আটকে আছে ৫ শর্তে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী ‘খুবই অসুস্থ ব্যক্তি’: ট্রাম্প শারীরিক আঘাত নাকি কৌশল-কীভাবে অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি ? ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। বৃষ্টির লাশ পাওয়া না গেলেও তার পরিবার সিবিএস নিউজকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ বলে মার্কিন পুলিশ তাদের জানিয়েছে।এ ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার দুই অভিযোগ আনা হয়েছে লিমনের রুমমেট ২৬ বছর বয়সি হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে। শুক্রবার লিমনের লাশ পাওয়ার পরই আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্লোরিডার হিলসবরা কাউন্টি শেরিফ অফিস বলছে, স্টেট অ্যাটর্নি অফিসে দেওয়া তথ্যের ভিত্তিতে হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে একটি অস্ত্র দিয়ে খুনের অভিযোগ করা হয়েছে বলে সিবিএস নিউজ লিখেছে। বৃষ্টির পরিবার সংবাদমাধ্যমটিকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ মার্কিন পুলিশ তাদের জানিয়েছে। আবুঘারবিয়াহর বাড়িতে রক্তের পরিমাণ দেখে পুলিশ এ কথা জানিয়েছে। ওই বাড়িতেই থাকতেন লিমন।

বৃষ্টির ভাই জাহিদ প্রান্ত বলেন, পুলিশ বলেছে তার বোন বেঁচে নেই। তার লাশ নাও খুঁজে পাওয়া যেতে পারে। টুকরা টুকরা করা হতে পারে লাশ।

বৃষ্টির লাশ উদ্ধারে তারা তল্লাশি চালিয়ে যাওয়ার কথা বলছে পুলিশ। হিলসবরা কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি জোসেফ মাউরের বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে লিমনকে হত্যার সঠিক কারণ জানা যাবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ট্যাম্পা ক্যাম্পাসের কাছেই লেক ফরেস্ট কমিউনিটির একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে আবুঘারবিয়াহকে হেফাজতে নেওয়া হয়। খুনের পাশাপাশি তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, আলামত নষ্ট করা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে মৃত্যুর খবর না জানানোর অভিযোগও করা হয়েছে।

লিমন ও বৃষ্টি দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল সবশেষ ট্যাম্পা এলাকায় তাদের দেখা গিয়েছিল। লিমনের পরিবার বলছে, পরিবেশ বিজ্ঞানে এআইয়ের ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন লিমন। চলতি সপ্তাহেই তার ডক্টরাল থিসিস উপস্থাপনের কথা ছিল। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর