শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুক্তরাষ্ট্র-ভারত ‘দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি’র আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ টাইম ভিউ

উচ্চমাত্রার রপ্তানি শুল্ককে কেন্দ্র করে টানাপোড়েনে থাকা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দুই দেশের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যেই এ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জানান, কিছু গুরুত্বপূর্ণ দেশ আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা এড়িয়ে যেতে চায়, যা দুর্ভাগ্যজনক। তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করতে আগ্রহী এবং এ বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে।

উল্লেখ্য, আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয় ভারতের। এর মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের সময় ভারতের ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক ধার্য ছিল। এপ্রিলে তা ২৫ শতাংশে বৃদ্ধি পায়।

চলতি আগস্টে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে। বর্ধিত এই শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং ইতোমধ্যেই ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলছে।

গত সোমবার ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দেন, ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। তবে তিনি লিখেছেন, প্রস্তাব আরও আগে দেওয়া উচিত ছিল এবং এখন দেরি হয়ে গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর