শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইসরায়েলের দিকে ‘তাক করা’১০০০ ক্ষেপণাস্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। আবার যুদ্ধ এড়াতেও চাচ্ছে দেশটি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের দিক থেকে যখন পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে, তখনই এ খবর জানাল নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তবে একই সঙ্গে তা এড়ানোরও চেষ্টা করছে। প্রতিবেদনে চার ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে। যারা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার জন্য ‘একাধিক পরিকল্পনা’ তৈরি করার নির্দেশ দিয়েছেন।

তারা সতর্ক করে বলেন, উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটলে ইরান পাল্টা আক্রমণ করবে। তবে ইসরায়েল যদি সীমিতভাবে সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করে তবে তারা এই সংঘাত বাড়ানো থেকে বিরত থাকতে পারে।

তেহরানের চার কর্মকর্তার মধ্যে ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের দু’জন সদস্য বলেন, ইসরায়েল যদি তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে, তবে ইরান ১ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর লক্ষ্যে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ছক কষছে ইসরায়েল। তবে সব প্রস্তুতি সম্পন্ন করেও তেল আবিব হামলার পরিকল্পনা ‘আপাতত স্থগিত’ করেছে বলে জানা গেছে।  দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের কারণে ইসরায়েল ইরানে তার পাল্টা হামলার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর