শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

যে কারণে কন্যাকুমারী বেছে নিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

গায়ে গেরুয়া বসন। হাতে রুদ্রাক্ষের মালা। একমনে বসে ধ্যান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় মোদির ধ্যান করার ছবি গতকাল শুক্রবার সকালে প্রকাশ করেছে বিজেপি।

আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন মোদি। গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শেষ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেন মোদি। ৪৫ ঘণ্টা ওই ধ্যানমণ্ডপেই থাকবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে প্রায় দুই হাজার পুলিশ কাজ করবেন।

সমুদ্র থেকে নজরদারি চালাবে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। অতীতেও নির্বাচনী প্রচারণা শেষে মোদি ধ্যানে বসেছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার শেষে তিনি মহারাষ্ট্রের প্রতাপগড়ে যান। ২০১৯ সালে নির্বাচনী প্রচারণা শেষে তিনি উত্তরাখণ্ডের কেদারনাথে যান।

পশ্চিম ও উত্তর ভারতের পরে এবার দাক্ষিণাত্য। অনেকে বলছেন, ‘রাজনীতিক’ মোদি ভোটের অঙ্ক মেলাতে কন্যাকুমারী বেছেছেন ঠিকই। কিন্তু এর সঙ্গে তাঁর পূর্বাশ্রমের স্মৃতিও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এবার ভোট প্রচারণায় মোদি দক্ষিণের রাজ্যগুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ, এখন পর্যন্ত ভারতের অন্যত্র যেভাবে পদ্ম ফুটেছে, দক্ষিণের রাজ্যগুলোতে তা হয়নি।

মোদি প্রচারণায় এমনও দাবি করেছেন, এবার দক্ষিণের ‘মন’ বদলেছে। বিজেপির আসন এবং ভোট বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন। ফলে ভোটের ভাবনা তাঁর প্রচার-পরবর্তী ধ্যানের স্থান নির্বাচনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ শনিবার ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণ হবে। তার আগে মোদির এই ধ্যান নিয়ে সরব হয় সিপিএম ও কংগ্রেস। মোদির ধ্যানমগ্নের ছবি টেলিভিশনে সম্প্রচার না করতে নির্বাচন কমিশনের কাছেও যায় তারা। তাদের দাবি, মোদির ধ্যানমগ্নের ছবি প্রচারিত হলে তাতে বিজেপি ভোটের মাঠে বিশেষ সুবিধা পেতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর