শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের ২২ মামলায় ২৫৮ জন গ্রেফতার

নাহিদ সরকার, রংপুর
  • আপডেটের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের ২২ মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৮ টা থকে বুধবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মহানগরীতে মোট ২০০ জনকে গ্রেফতার করা হলো।

অন্যাদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলা গ্রেফতার করা হলো ৫৮ জনকে। আর সব মিলিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮ জনে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর