শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রবিবার চট্টগ্রামে কারফিউ ১৫ ঘণ্টা শিথিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

চট্টগ্রাম মহানগরী ও জেলায় চলমান কারফিউ রবিবার আরও এক ঘণ্টা বাড়িয়ে মোট ১৫ ঘণ্টা শিথিল করেছে প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও কারফিউ বলবৎ হবে বলে প্রশাসনের বার্তায় বলা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ পূর্বকোণকে বলেন, আগামীকাল রবিবার আরও এক ঘণ্টা বেশি অর্থাৎ পনেরো ঘণ্টা শিথিল থাকবে। রাত নয়টার পর কারফিউ বলবৎ হবে।

চট্টগ্রাম জেলায়ও রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর