শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রমজান মাসে রোজা পালন না করায় ১১ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সরকারিভাবে নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ হলেও দুই দশক আগে দেশটির উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে শরিয়া আইন চালু করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই প্রদেশগুলোর একটি কানো।

রমজান মাসে রোজা পালন না করা এবং ঘরের বাইরে খাবার খাওয়ার অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে নাইজেরিয়ার ইসলামী পুলিশ।

গত মঙ্গলবার (১২ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় কানো প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

সরকারিভাবে নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ হলেও দুই দশক আগে দেশটির উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে শরিয়া আইন চালু করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই প্রদেশগুলোর একটি কানো।

এসব প্রদেশে হিসবাহ নামে পরিচিত ইসলামী পুলিশ রয়েছে, যারা প্রতি রমজানে বিভিন্ন খাবারের দোকান ও বাজারে বেরোজদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে।

হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বিবিসিকে বলেছেন, আমরা গত মঙ্গলবার ১১ জনকে গ্রেফতার করেছিলাম, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। ওই নারী চিনাবাদাম বিক্রি করছিলেন, যাকে খাবার খেতে দেখা গেছে।

তিনি জানান, গ্রেফতার অন্য ১০ জন পুরুষ ছিলেন। শহরজুড়ে, বিশেষ করে বাজারের কাছাকাছি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছিল।

তবে বেরোজদারদের বিরুদ্ধে এই অভিযানে ছাড় পাচ্ছেন অমুসলিমরা। কেবল, তারা যদি রোজার সময় কোনো মুসলিমের কাছে খাবার বিক্রি করেন, তাহলেই তাদের গ্রেফতার করা হতে পারে।

গ্রেফতার ১১ জনের বিষয়ে হিসবাহ মুখপাত্র জানান, এখন থেকে রোজা পালন করবেন প্রতিজ্ঞা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ছাড়ার আগে কারও কারও আত্মীয় বা অভিভাবকদের ডাকা হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর