সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৪৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে অজ্ঞাত (৪৫) ও গোয়ালন্দে মোড় এলাকায় মিলন মন্ডল (৩৫)না‌মে দুইজন নিহত হ‌য়ে‌ছে।সোমবার ভোর রাত ৪ টার দিকে খানখানাপুর মোস্তফা ইট ভাটার নিকট ও সকাল ৯ টার দিকে গোয়ালন্দ মো‌ড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতর মিলন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার রুপপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে। এবং পেশায় সে মা‌হেন্দ্রা চালক।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সোমবার ভোর ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মোস্তফা ইট ভাটার নিকট অজ্ঞাতনামা গাড়ীর চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ধারনা করা সে মান‌সিক ভারসাম‌্যহীন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, সকা‌লে গোয়ালন্দ মোড় এলাকায় মা‌হেন্দ্রার চাকার নিচে কুকুর পড়ে উল্টে চালক মিলন মন্ডল আহত হয়। প‌রে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লেও জানান তি‌নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর