শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আইএমএফের নতুন ঋণ ৪৫০ কোটি ডলার, চুক্তি হতে পারে ডিসেম্বরে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

রাবিতে ব্যতিক্রমী বিড়ালের র‍্যাম্প শো ও বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২২৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ব্যতিক্রমী বিড়ালের র‍্যাম্প শো ও বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

শনিবার (০৩ জুন) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিড়াল র‍্যাম্প শো ও বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও এ দুই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলার প্রায় ৭০জন প্রতিযোগী রেজিষ্ট্রেশন করেছিলেন। এছাড়াও প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিলো আকর্ষনীয় পুরুস্কার। র‍্যাম্প শো প্রদর্শন ও সাজানোর উপর ভিত্তি করে বিচারকদের মূল্যায়নে ৬ জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে র‍্যাম্প শো শেষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন-এর আয়োজন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, র‍্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে এনেছেন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা প্রতিযোগীরা। বিড়াল চোখে সানগ্লাস, গায়ে শাড়ী পড়ানো, গলায় বিভিন্ন রংয়ের ফিতা, গায়ে দামি পোশাক, বিড়ালের মাথায় টুপি, কোমরে বেল্ট, বিড়ালের গায়ে বিভিন্ন কসমেটিকস পড়ানো, বিড়ালের মাথায় মুকুট পড়িয়ে বিভিন্ন সাজে সজ্জিত করে এ প্রতিযোগিতায় প্রদর্শন করতে দেখা যায়।

বিড়ালকে বর ও রানি এলিজাবেথ সাজিয়ে ‘যেমন খুশি তেমন সাজাও’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবা সরকার। তিনি রাজশাহী শহরের বর্ণালী থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি বলেন, র‍্যাম্প শো দারুণ এক প্রতিযোগিতা। আমি এই প্রথম এমন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছি। খুবই ভালো লাগছে এমন একটা প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পেরে। তার পারফর্মও অনেক ভালো হয়েছে বলে জানান তিনি।

রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ থেকে এসেছেন সানজিদা সাজ্জাদ ঐশী। তিনি তার বিড়ালকে ডক্টর সাজিয়ে উপস্থাপন করেছেন। তিনি বলেন, অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম ছিলো।আমার বিড়ালকে আমি ডক্টর সাজিয়ে সকলের সামনে প্রদর্শন করেছি। আমার বিড়ালও অনেক উপভোগ করেছে। এমন প্রোগ্রাম হলে আবারও অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

বিড়ালকে চিত্র নায়িকা পরীমনি সাজিয়েছেন রিদিতা নামের এক প্রতিযোগী। তিনি পদ্মা আবাসিক এলাকা থেকে এসেছেন। আমার পারফর্ম খুব ভালে হয়েছে। আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। তাকে আজকে পরীমনি সাজিয়ে এখানে প্রদর্শন করা হয়েছে।দারুণ পারফর্ম করেছে আমার বিড়াল। তার (বিড়াল) ভালো পারফর্মে পুরুস্কার পেয়েছি আমি।

এ প্রতিযোগিতার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমরা রাজশাহীতে প্রথমবারের মতো পেট র‍্যাম্প শো আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষে তাদেরকে নিয়ে মিলনমেলার আয়োজন করাই আমাদের আসল উদ্দেশ্য ছিলো। আমরা অংশগ্রহণকারী বিড়ালগুলোকে ফ্রি মেডিকেল চেক-আপ, ভ্যাকসিন ও ডিওয়ার্মিং মেডিসিন দিয়েছি। এ র‍্যাম্প শো তে অংশগ্রহণকারী বিজয়ীদের আমরা ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে থাকছি।

এ প্রোগ্রামের আন্তর্জাতিক সমন্বয়ক ছিলেন ইন্টারন্যাশনয়াল সোসাইটি অব এপ্লাইড ইথোলজি প্রতিষ্ঠান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি ড. মোইজুর রহমান, এগ্রিকালচারাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদসহ প্রায় তিন শতাধিক দর্শক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর