শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে হামলা লুটপাট করেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার রায়পুর ও রামগঞ্জ থানা ভবন, রামগঞ্জ উপজেলা ভবন এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের পর লুটপাটের ঘটনা ঘটে।এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া তারা লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর বাড়িতেও অগ্নিসংযোগ করে। এদিকে থানায় আগুন দেয়ার সময় সামনে কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়া হয়।

স্বাস্থ্যসেবায় নিয়োজিত রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা বলেন, হঠাৎ করে একদল দুর্বৃত্ত রামগঞ্জ শহরের খান টাওয়ারে অবস্থিত মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর চালায়। একপর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন মেশিনারিসহ সব আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করে পুরো ভবন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।

তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের খান টাওয়ারে চলতি বছরের ১৭ মে (শুক্রবার) মডার্ণ ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন করা হয়। এতে গোটা লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালীর লোকজন চিকিৎসা সেবা পেয়ে আসছিলো।

এসব ঘটনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর