শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

মস্কোর কাছে একটি বনাঞ্চলে শুক্রবার তিন ক্রুকে নিয়ে একটি রুশ আঞ্চলিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী সবাই নিহত হয়েছেন। রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল।

এটি উড্ডয়নের এক ঘণ্টার কিছু বেশি সময় পর বিধ্বস্ত হয়। জরুরি সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, ‘প্রাথমিক তথ্য অনুসারে, তিনজন পাইলট নিহত হয়েছেন। বিমানে থাকা সবাই।’ এ ছাড়া বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিমানটি রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়। এদিকে দুর্ঘটনার পর রুশ তদন্তকারীরা একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর