শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৬ টাইম ভিউ

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।বুধবার (৩০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার (৩০ জুলাই) ভোরে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্ট সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতায় পৌঁছে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি করে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এটি সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে একটি কিন্ডারগার্টেন স্কুল। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইইএসজিএস) জানায়, ভূমিকম্পটি ছিল অগভীর এবং উপকূলবর্তী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিমি দূরে।

রাশিয়ার সঙ্গে সঙ্গে জাপান ও হাওয়াইয়ের উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানে কিছু এলাকার জন্য ৩ মিটার পর্যন্ত সুনামির পূর্বাভাস দিয়ে মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সেভেরো-কুরিলস্ক শহরের জন্য সরাসরি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সাখালিন গভর্নর।উল্লেখ্য, কামচাটকা ও রাশিয়ার দূর-পূর্ব অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি ঘটে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর