শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি হোসেন মাঝি নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) ভোর ৫টায় ১৭ নম্বর ক্যাম্পে আরসা ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও সিম উদ্ধার করেছে পুলিশ।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ গোলাগুলির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোর ৫টার দিকে ১৭ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এ সময় আরসার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি হোসেন মাঝি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি ,ওয়াকিটকি, মোবাইল ও মোবাইলের সিম উদ্ধার করা হয়। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর