রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত মার্কিনদের ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ওয়াশিংটনের সতর্কতা ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৯৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : লক্ষ্মীপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে রাকিব হোসেন সুমন ও রাসেল হোসেন অপু নামে দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন কোথা থেকে তাদের আটক করা হয়েছে তা জানাননি তিনি।আটক সুমন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে ও অপু একই এলাকার রুহুল আমিনের ছেলে। তারা দুইজনেই চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক।

থানায় অভিযোগকারীর মো. শাকিল। তিনি চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের মুন স্টিল ফার্ণিচারের কারিগর ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্র জানায়, মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ফার্ণিচার দোকানের কারিগর শাকিল নামাজ পড়তে যান। তখন অপর কর্মচারী তানভীর হোসেনকে দোকানে বসিয়ে রাখা হয়। বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে সুমন ও অপু দোকানে প্রবেশ করে। তখন কথা বলে অপু কর্মচারী তানভীরকে অন্য মনস্ক করে রাখে। এ সুযোগে সুমন দোকানের টুলবক্সে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যান। দোকানে ফিরে টুলবক্স খোলা দেখে শাকিলের সন্দেহ হয়। পরে শাকিল সিসি ক্যামেরার ফুটেজে সুমন ও অপুকে দেখতে পান। একপর্যায়ে টাকার চুরির ঘটনায় জানতে চাইলে অভিযুক্তরা তাকে মারধরসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। এ ঘটনায় শাকিল চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেবের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি। তবে, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান বলেন, তাদের আটকের ঘটনা আমি জানি না।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, চুরির অভিযোগে সুমন ও রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর